Posts

Showing posts from June, 2017

মন্দিরে মৃত্যুভয় - মলয় দেবনাথ

Image
মন্দির দেখলেই আমরা প্রণাম করি। আমাদের চারপাশে সর্বত্র ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির , মসজিদ , গীর্জা। ভক্তদের সমাগম সেখানে লেগেই থাকে। কিন্তু এই ভারতেই এমন একটা মন্দির এখনও আছে যেখানে কেউ ঢুকতেই চান না , সত্যিই যদি প্রাণটাই চলে যায় ! অবাক হচ্ছেন ? মন্দিরে ঢোকার সাথে প্রাণ যাওয়ার কী সম্পর্ক ? ভারতে সব সম্ভব। আজ পর্যন্ত অল্প কয়েকজন মানুষ ছাড়া কেউ পা দেননি অপূর্ব সুন্দর এই মন্দিরটিতে। আসলে পাহাড় ঘেরা এই মন্দিরটিতে যার আরাধনা করা হয় তিনি হলেন মৃত্যুর দেবতা যমরাজ। তাই ভয়ে কারোর সাহসই হয় না এই মন্দিরটিতে প্রবেশ করার। সবাই বিশ্বাস করেন কেবল মৃত্যুর পরই যমরাজের সম্মুখীন হতে হয়। তার আগে হওয়া মানেই হাজারো বিপদ ডেকে আনা। কিন্তু প্রশ্নটা হল , তাহলে কেন এত সুন্দরভাবে যমরাজের এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল ? এর উত্তর অজানা। এই মন্দিরটি সম্পর্কে কিছু অজানা তথ্য আপনারাও জেনে নিন। সারা ভারতবর্ষে মৃত্যুর দেবতার কেবলমাত্র এই একটিই মন্দির রয়েছে। এটির অবস্থান হিমাচল প্রদেশের চম্বা জেলার ভারমর নামক স্থানে। জ্ঞানত মৃত্যুর সম্মুখীন কেউ কি হতে চায় ? কখনই নয়। মৃত্যুভয় সাধারণ মানুষের আজন্ম লালিত।। সে...

কৈলাস মানস - মলয় দেবনাথ

Image
                                                                                                                        কৈলাস একটি লিঙ্গাকৃতি( tetrahedronal) তুষারাবৃত পর্বত শিখর । এর দক্ষিণ - পশ্চিমে অবস্থিত শিখরটির উচ্চতা ২১ , ৮১৮ ফুট , শিখরটির তিব্বতী নাম কাং - রিং - পোছে । কোথাও কোথাও পর্বতটিকে ‘ তিসরে ’ বলেও অভিহিত করা হয় । কৈলাস পর্বতমালা কাশ্মীর থেকে ভূটান পর্যন্ত প্রসারিত । এই পর্বতমালা পূর্ব - পশ্চিমে লাদাখ পর্বতশ্রেণীর সমান্তরাল । কৈলাস পর্বতের বয়স প্রায় ৫৫ লক্ষ বছর । এই পর্বতে ইয়োসিন (Eocene) যুগের পরবর্তীকালের কোনো শিলা পাওয়া যায় না । কৈলাস কথাটির উৎপত্তি হয়েছে এইভাবে – কৈল অর্থ সুখ আর আস অর্থাৎ আবাস । শব্দ দুটি যুক্ত হয়ে কেলাস বা কৈলাস শব্দের সৃষ্টি হয়েছ...