ফেবু কবি - কিশোর ঘোষ
হাই , আমি দেবায়ন। ফাইনালি আমি কবি হয়েছি। বিকজ অব বিলাভেড এফবি। কবি হওয়া সোজা না , বিষাদপ্রতিমদাকে দেখেছি বলে জানি ইটস আ টাফ জব। শক্তি , সুনীল হওয়া এক জিনিস আর ‘ফেসবুক কবি’ হওয়া আরেক। সাধনা চাই। ক - ঠো - র সাধনা। এত শক্ত ব্যাপার কীভাবে নরম করলাম ? কেমন করে কবি হলাম ? বলব। ওয়েট ম্যান। তার আগে বলে দিই , এফবিতে আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হলে লিখবেন ‘দেবা The Cool’ । বিকজ আমি আছি। চব্বিশ ঘণ্টার মধ্যে ষোলো ঘণ্টা আই অ্যাম অন। যাই হোক , প্রথমেই একটি অপ্রিয় সত্যি বলে নেওয়া ভালো , দ্যাট ইজ কি হার্ভার্ডের প্রাক্তন ছাত্র মার্ক ( জুকারবার্গ ) আমাদের জন্য যা করেছে তা আমাদের বাপ - মাও করেনি। ওই লোক এফবি এক্সপ্লোর না করলে আমরা , যারা গত কুড়ি পঁচিশ বছরের মধ্যে জন্মেছি , তারা জাস্ট বোর হয়ে সুইসাইড অ্যাটেম্পট করতাম। কারণ ইটস ডাল। এখানে লাইফ ইজ ডাল। মোটামুটি স্কুল ল...