Posts

Showing posts from April, 2017

বিড়ি ( ভূতের গল্প ) - কুশল ভট্টাচার্য

Image
“ পিতাঠাকুর গত হলেন ১৯৮০ সাল । আটাত্তরের বন্যার দু বছর পরে । আমার তখন সবে বাইশ বছর বয়েস ! মাথায় আকাশ ভেঙে পড়লো বুঝলি !”- এই অবধি বলে একটু থমকে বড় একটা নিঃশ্বাস ছাড়লেন আনন্দদা ! আনন্দদা মানে ভালো নামে শ্রুত্যানন্দ আচার্য ! প্রথম প্রথম আমরাও শ্রুত্যাদা বলেই ডাকতাম ! ভয়ঙ্কর রেগে যেতেন ভদ্রলোক ! বাংলার মাস্টার ছিলেন বলেই হয়তো , ভুল বাংলায় কিছু বললে বা লিখলেই যারপরনাই খেপে যেতেন ! চোখটাকে গোল গোল করে বলতেন ,” সন্ধিবিচ্ছেদ শিখিসনি ? এদিকে মাস্টার হয়েছিস ! শ্রুতি যোগ আনন্দ , তবে হয় শ্রুত্যানন্দ ! তা সংক্ষেপে বলবিই যখন নয় শ্রুতিদা ডাক , নয় আনন্দ ! শ্রুত্যা কী করে হয় বাপু ?” ভেবে দেখলুম , সত্য বটে ! সেই থেকে উনি আমাদের আনন্দদা ! আমরা বলতে বর্ধমান জিলার আউশগ্রামের বড়োবেলগোলা পোস্ট আপিসের অন্তর্গত বিল্বগ্রাম ইশকুলের মাস্টাররা ! আমি অনিমেষ ভূগোল পড়াই ! আর সে যাত্রায় সঙ্গে ছিল পুলকেশ , অংকের সিনিয়র সেকশনের মাস্টারমশাই আর ফিজিক্যাল ট্রেনিঙের অমল হাজরা ! সরকারি ইশকুলের মাস্টার , তাই সেবার ভোটের ডিউটি পড়েছিল বোলপুরে ! আমরা চারজন বেলাবেলি রওয়ানা হয়েছি , পৌঁছেও গেছি সন্ধের মুখটায় ! এমনিতে জায়গাট...